গল্পঃকালো মেঘের ছায়া,পর্ব-১
বেশ কয়েকদিন ধরেই অফিসে কাজের প্রচুর চাপ।অফিস শেষে বাসায় এসে তেমন অবসর ও পাচ্ছে না দ্বীপ। ৩-৪ দিন ধরে অফিসের কাজ বাসায় ও করতে হচ্ছে।
অনিচ্ছা সত্ত্বেও দ্বীপ কে এটা মেনে নিতে হচ্ছে।এই কাজ টা শেষ করে বস কে খুশি করতে পারলে সে প্রমোশন পাবে সাথে মিলবে ৭ দিনের ছুটিও।
সব কাজ দায়িত্ব নিয়ে সময়ের আগেই শেষ করতে বলে অফিসে তার আলাদা সুনাম রয়েছে।
তাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তা প্রায় শেষ।
আগামীকাল বস কে কাজ টা বুঝিয়ে দিতে পারলেই সে অনেকটা চিন্তামুক্ত।এটা ভেবেই সে মনে মনে অনেক খুশি হল।এই লম্বা ছুটি কিভাবে কাটানো যায় সেটা নিয়ে ভাবতেসে দ্বীপ ।অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না।
তাই সে সিদ্ধান্ত নিল কক্সবাজার ভ্রমনে যাবে।এটা ভাবতেই দ্বীপের মনে পড়ল তার বাল্যবন্ধু সুমন বাংলাদেশের নামী এক ট্রাভেল এজেন্সি তে চাকরি করে।যেই ভাবা সেই কাজ।তড়িৎগতিতে সুমন কে কল দিল ভাল কোন ট্যুর প্লান আছে কিনা তা জানার জন্য।
কল ধরতেই
"দোস্ত কেমন আছিস,তোর ঘুরাঘুরি কেমন চলতেসে" সুমন কে বলল দ্বীপ।
কেন রে তুই কী যাবি নাকি কোথাও।আমাদের কক্সবাজার ও সেন্টমার্টিনে ভাল একটি ট্যুর প্লান চলছে।রাজী থাকলে বল তোর জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে।আর কত কুয়োর ব্যাঙ হয়ে থাকবি এবার না হয় একটু পৃথিবী টা ঘুরে দেখ।কিছুটা তাচ্ছিল্য আর মজার ছলে বলল সুমন।এর আগে অনেকবার দ্বীপ কে কোথাও যাওয়ার কথা বললেও সে সময়ের অভাবে যেতে পারে নি।তাই তার বন্ধু তাকে এসব বলছে।
তোরা কবে কক্সবাজার যাচ্ছিস। আগামী পরশু থেকে আমার ৭ দিনের ছুটি আছে।এর মাঝে হলে বেশি ভাল হয়।
অনেকটা উচ্ছ্বাসের স্বরে বলল দ্বীপ।
তুই এক কাজ কর কাল অফিস শেষে আমার সাথে দেখা কর।তখন বিস্তারিত আলাপ হবে।আমি এখন একটা কাজে ব্যস্ত আছি। কাল দেখা হচ্ছে।এই বলে কল টা কেটে দিল সুমন।
অনেকদিন পর প্রিয় বন্ধুর সাথে আড্ড দেয়া যাবে আবার ছুটিতে কক্সবাজার ও ভ্রমন করা যাবে।এই ভেবে তার মন হটাৎ করেই খুশীর জোয়াড়ে ভরে গেল।
কাজ শেষ করে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল সে।কিন্তু অন্যদিনের মত আজ সহজে ঘুম আসছে না।কখন সে কক্সবাজার ও সেন্টমার্টিন যাবে,সেখানে গিয়ে কি কি করবে এগুলা ভেবে তার ঘুম আসছে না।
দ্বীপ এখন বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতের নোনা জলে দাঁড়িয়ে আছে।সমুদ্রের ঢেউ গুলা গর্জন করে তীরে আছড়ে পড়সে।হটাৎ তার কানে আসল একটি আর্তচিৎকার।শব্দের উৎসের দিকে তাকিয়ে সে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না।তার নাম ধরে একটি মেয়ে তাকে ডাকতেছে।মনে হচ্ছে মেয়েটিকে কেউ জোড় করে কোথাও নিয়ে যাচ্ছে।কিন্তু আশ্চর্যের ব্যাপার হল মেয়েটির সাথে কেউ নেই।এমনকি তার আশেপাশে ও কেউ নেই।তাহলে কী কোন অদৃশ্য শক্তি মেয়েটিকে জোর করে অন্য কোথাও নিয়ে যাচ্ছে।মেয়েটার মুখ সামনের দিকে তাই সে তাকে চিনতে পারসে না ঠিকমত তবে ওর কন্ঠ টা অপরিচিত হলেও দ্বীপের কেন জানি মনে হচ্ছে মেয়েটি তার আপন কেউ।এদিকে মেয়েটি অনবরত দ্বীপের নাম ধরে ডেকে যাচ্ছে "দ্বীপ বাঁচাও বাঁচাও" বলে।
Comments
Post a Comment