গল্পঃকালো মেঘের ছায়া,পর্ব-১
বেশ কয়েকদিন ধরেই অফিসে কাজের প্রচুর চাপ।অফিস শেষে বাসায় এসে তেমন অবসর ও পাচ্ছে না দ্বীপ। ৩-৪ দিন ধরে অফিসের কাজ বাসায় ও করতে হচ্ছে। অনিচ্ছা সত্ত্বেও দ্বীপ কে এটা মেনে নিতে হচ্ছে।এই কাজ টা শেষ করে বস কে খুশি করতে পারলে সে প্রমোশন পাবে সাথে মিলবে ৭ দিনের ছুটিও। সব কাজ দায়িত্ব নিয়ে সময়ের আগেই শেষ করতে বলে অফিসে তার আলাদা সুনাম রয়েছে। তাকে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তা প্রায় শেষ। আগামীকাল বস কে কাজ টা বুঝিয়ে দিতে পারলেই সে অনেকটা চিন্তামুক্ত।এটা ভেবেই সে মনে মনে অনেক খুশি হল।এই লম্বা ছুটি কিভাবে কাটানো যায় সেটা নিয়ে ভাবতেসে দ্বীপ ।অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। তাই সে সিদ্ধান্ত নিল কক্সবাজার ভ্রমনে যাবে।এটা ভাবতেই দ্বীপের মনে পড়ল তার বাল্যবন্ধু সুমন বাংলাদেশের নামী এক ট্রাভেল এজেন্সি তে চাকরি করে।যেই ভাবা সেই কাজ।তড়িৎগতিতে সুমন কে কল দিল ভাল কোন ট্যুর প্লান আছে কিনা তা জানার জন্য। কল ধরতেই "দোস্ত কেমন আছিস,তোর ঘুরাঘুরি কেমন চলতেসে" সুমন কে বলল দ্বীপ। কেন রে তুই কী যাবি নাকি কোথাও।আমাদের কক্সবাজার ও সেন্টমার্টিনে ভাল একটি...